মূল সংবাদ হাইলাইট করে দেখাবে গুগল সার্চ

১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:৩৩  
ব্যবহারকারীরা যাতে যেকোনো সংবাদের ভিত্তি জানতে পারেন তার জন্য উদ্যোগী হয়েছে সার্চ জায়ান্ট গুগল। নতুন অ্যালগরিদমে মূল সংবাদকে অধিক গুরুত্ব দেয়া হয়েছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই নিউজ স্টোরির সূত্র জানতে পারবে। খবর এনগ্যাজেট। গুগলের এই নতুন উদ্যোগের ফলে স্থানীয় নিউজ আউটলেটগুলো বেশি উপকৃত হবে, যারা একটি সংবাদ তৈরির জন্য সময়, অর্থ, লোকবল ইত্যাদি ব্যয় করেছেন। অনেক সময় এমন হয় যখন বড় সংবাদ মাধ্যমে ঐ স্থানীয় সংবাদ মাধ্যমের সংবাদটি ফলোআপ করে তখন মূল সংবাদের চেয়ে ফলোআপটি বেশি ট্রাফিক পেয়ে যায়। সংবাদ মাধ্যমটির বড় পুরস্কার পেয়েছে নাকি বড় মাধ্যম, এসব বিষয় বিবেচনা করা হবে না। সংবাদটির বির্বতনকে গুরুত্ব দেয় নতুন এই অ্যালগরিদম। ডিবিটেক/বিএমটি